শিরোনাম

স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ভিআইপি প্রটোকল এড়িয়ে চলা, গাড়িবহরের সংখ্যা কমানো এবং রাস্তায় যানজটে আটকে পথচারীদের সঙ্গে কুশল বিনিময়সহ চলাফেরায় আনছেন ভিন্নধর্মী বৈচিত্র্য। যা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। এরই ধারাবাহিকতায় এবার রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বুধবার (৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ের অফিস থেকে আগারগাঁও শেরেবাংলা নগরে ‘বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে’ বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে রয়েছে প্রধানমন্ত্রীর গাড়ি। গাড়িটি নিজেই চালাচ্ছেন তিনি। সঙ্গে রয়েছেন ডা. জুবাইদা রহমান। এ সময় তাকে হাত নেড়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায়। পরে সিগন্যাল ছেড়ে দিলে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে চলে যায় গাড়িটি।

/এসবি/