হরমুজ প্রণালি নিয়ে নতুন শর্ত ইরানের

হরমুজ প্রণালি নিয়ে নতুন শর্ত ইরানের
সিটিজেন ডেস্ক

গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন শর্ত আরোপ করেছে ইরান। শুধুমাত্র দেশটির নতুন আইন মেনে চলা জাহাজগুলোর জন্যই প্রণালিটি পুনরায় খোলা হবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেন, এই প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, কমিটি সোমবার হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের প্রস্তাব অনুমোদন করেছে। ইরান বর্তমানে প্রণালিটি পারাপারের জন্য নির্দিষ্ট কিছু জাহাজের কাছ থেকে প্রায় দেড় মিলিয়ন পাউন্ড ফি নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালি অবশ্যই পুনরায় খুলবে, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য নয়। এটি তাদের জন্য খুলবে যারা ইরানের নতুন আইন মেনে চলবে। ৪৭ বছরের আতিথেয়তা চিরতরে শেষ।
এদিকে মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে যেসব দেশ জেট-ফুয়েল পাচ্ছে না তারা নিজেরা গিয়ে সাহস করে হরমুজ প্রণালি দখলে নিতে পারো। তোমাদের শিখতে হবে কীভাবে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। আমরা তোমাদেরকে আর সাহায্য করবো না। যেমনটা তোমরা আমাদের করোনি।
তিনি আরও বলেন, ইরানকে আমরা ধ্বংস করে দিয়েছি। কঠিন কাজটা আমরা করে ফেলেছি। তোমরা এখন হরমুজে গিয়ে নিজেদের তেল নিয়ে আসো।
তিনি দাবি করেন, চলমান সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য।
বুধবার (১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) জাতির উদ্দেশে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি যুদ্ধের পরবর্তী পরিকল্পনা তুলে ধরতে পারেন।
সূত্র: দ্য টেলিগ্রাফ