শিরোনাম

আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে

সিটিজেন ডেস্ক
আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা, বাংলাদেশে কবে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে বাংলাদেশে কবে পালিত হবে ঈদুল আজহা, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, মে মাসের শেষার্ধে অর্থাৎ আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর ধারাবাহিকতায় ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

এদিকে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার প্রথা অনুযায়ী সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর ঈদ পালন করে বাংলাদেশ। সেই হিসেবে, যদি আমিরাতে বুধবার (২৭ মে) ঈদ উদযাপিত হয়, তাহলে বাংলাদেশে বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ কুয়েত, কাতার, বাহরাইন ও ওমানেও একই সময়ে ঈদ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইসলাম ধর্মালম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা মহান ত্যাগের শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে তার পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। এটি ছিল তার প্রতি আল্লাহর এক কঠিন পরীক্ষা। পরবর্তীতে আল্লাহ তা’আলা তার আনুগত্যে সন্তুষ্ট হয়ে বিকল্প হিসেবে পশু কোরবানির ব্যবস্থা করেন।

সেই ঘটনার স্মরণে ইসলাম ধর্মে কোরবানির বিধান চালু হয়, যা আজও মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত।

/জেএইচ/