রাতের আঁধারে তেল মজুত করতে গিয়ে হাতেনাতে ধরা

শরীয়তপুর সংবাদদাতা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে ডিজেল মজুত করার সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। এসময় ৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
জব্দকৃত ডিজেল আজ বুধবার (১ এপ্রিল) উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস।
জানা গেছে, পদ্মা পেট্রোলিয়ামের বরিশাল ডিপো থেকে একটি ট্যাংকলরিতে করে ৭ হাজার লিটার ডিজেল ঝালকাঠির এক ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছিল। কিন্তু সেই তেল গন্তব্যে না নিয়ে নড়িয়ার ভোজেশ্বর বাজারের ব্যবসায়ী জুয়েল সরদার নিজের প্রতিষ্ঠানে মজুত করার চেষ্টা করেন। খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে তেল জব্দ করে প্রশাসন।
এসময় অভিযুক্ত জুয়েল সরদার লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল ক্রয়-বিক্রয় ও মজুত করার কথা স্বীকার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস গণমাধ্যমকে বলেন, ‘দেশে ডিজেলের চলমান সংকটের মধ্যে এভাবে অনুমোদনহীন মজুত ও বিক্রি সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। তাই পেট্রোলিয়াম আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর জব্দকৃত ডিজেল উন্মুক্ত নিলামের মাধ্যমে কৃষকের কাছে বিক্রি করা হবে। বিক্রি করা সেই অর্থ সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘কৃষকদের স্বার্থ রক্ষায় এবং অবৈধ মজুত রোধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’