শিরোনাম

যমুনায় আরও একটি সেতুর কথা ভাবছে সরকার: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
যমুনায় আরও একটি সেতুর কথা ভাবছে সরকার: সড়কমন্ত্রী
ছবি: সংগৃহীত

উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরও একটি যমুনায় সেতু করা যায় কি-না তা চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার (১ এপ্রিল) সকালে পূর্বাচলের জলসিঁড়ি আবাসনে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী শেষে এ কথা বলেন মন্ত্রী।

সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশকে উপযুক্ত বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। কারণ, এটি সরকারের অগ্রাধিকার দেওয়া একটি প্রকল্প।

তিনি বলেন, ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহার যাত্রা চ্যালেঞ্জিং হবে। কারণ, দেড় কোটি মানুষ ঢাকার বাইরে গেলেও ১ কোটি কোরবানির পশু ঢাকায় ঢুকবে।

শেখ রবিউল আলম বলেন, একটি ডেমু ট্রেন পরীক্ষামূলকভাবে আনা হবে, তবে সেটি কাজ না করলে প্রকল্প নেওয়া হবে না। এর জন্য কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করবে না সরকার।

তিনি বলেন, উত্তরাঞ্চলে যোগাযোগব্যবস্থা উন্নয়নে নতুন করে আরো একটি যমুনা সেতু করা যায় কি-না সেটি নিয়ে ভাবছে সরকার।

এসবি/ এসআর