শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেলো ৪ জনের

কুমিল্লা সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাণ গেলো ৪ জনের
প্রতীকী ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ও নিমসার এলাকায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ৪ জন প্রাণ হারিয়েছেন। বুধবার (১ এপ্রিল) ভোরে এসব দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, বুধবার ভোর ৪টার দিকে মহাসড়কের দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।

নিহতরা হলেন– দাউদকান্দির সরকারপুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. বারেক এবং একই এলাকার নুরু মিয়ার ছেলে মো. মোস্তফা।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার গণমাধ্যমকে বলেন, ঘাতক গাড়িটিকে শনাক্ত করা যায়নি। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বুধবার ভোর পৌনে ৪টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার এলাকায় একটি ইউটার্নে এজেআর কুরিয়ার সার্ভিসের গাড়ির সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন– নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে জহিরুল ইসলাম মইন এবং মেহেরপুর সদরের কেশবপুর এলাকার খোদাবক্সের ছেলে সোহেল রানা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন গণমাধ্যমকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফআর/ এসআর