শিরোনাম

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কৌশল খুঁজতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন

সিটিজেন ডেস্ক
ইরান যুদ্ধ থেকে বের হওয়ার কৌশল খুঁজতে হিমশিম খাচ্ছে ট্রাম্প প্রশাসন
হোয়াইট হাউস। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানটি শুরুতে চার সপ্তাহের মধ্যে শেষ করার পরিকল্পনা ছিল। উদ্দেশ্য ছিল দ্রুত হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা এবং সরকার পরিবর্তনে চাপ সৃষ্টি করা।

তবে পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও ইরান যুদ্ধ শেষ হয়নি। দিন দিন পরিস্থিতি আরও জটিল হচ্ছে। হোয়াইট হাউস এখন এই সংঘাত থেকে বের হওয়ার কার্যকর কৌশল খুঁজতে হিমশিম খাচ্ছে।

শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসন আত্মবিশ্বাসী ছিল। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের মতো দ্রুত সাফল্য ইরানেও পাওয়া যাবে– এমনটাই ধারণা ছিল তাদের।

পরিকল্পনা ছিল সহজ, দ্রুত ও জোরালো হামলা চালালে তেহরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা।

বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় অর্থনৈতিক চাপ বেড়েছে, তেলের দাম অস্থির হয়েছে এবং প্রশাসনের ভেতরেও কৌশল নিয়ে বিভক্তি দেখা দিয়েছে।

এদিকে সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষ করার পথ নিয়ে এখনো স্পষ্ট কোনো রূপরেখা ট্রাম্প প্রশাসনের নেই এবং পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই এই যুদ্ধ শেষ করতে পারে। যা থেকে বোঝা যায়, দ্রুত সংঘাত থেকে বের হওয়ার চাপও বাড়ছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/