একদিনে ২ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন এ-১০ মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালির কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে।
এর আগে একই দিন ইরানের ভূখণ্ডে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করে ইরান। তবে বিশ্লেষকরা ছবি দেখে সেটাকে এফ-১৫ই মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বলে ধারণা করে।
সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে।
তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের উল্লিখিত বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে সিবিএসের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত এফ-১৫ই যুদ্ধবিমানের দুই আরোহীর (পাইলটের) একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান হামলার মুখে পড়েছে। এ সময় এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন। পরে তাঁকে উদ্ধার করা হয়।
অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে। এতে হেলিকপ্টারটিতে থাকা কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। এফ-১৫ই বিমানের দ্বিতীয় আরোহীর (পাইলটের) খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে।
এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘না, মোটেও না। এটা তো যুদ্ধ।’
মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ‘ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে।’
সূত্র: বিবিসি ও আল জাজিরা