শিরোনাম

বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস
ঢাকাস্থ মা‌র্কিন দূতাবাসের লোগো

ঝড়ের মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিক‌দের জন্য নি‌র্দেশনা দি‌য়ে‌ছে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

সোমবার (২০ জুলাই) ফেসবুক পেজে দেওয়া এক পোষ্টে এ নির্দেশনা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, এখন ঘূর্ণিঝড়ের মৌসুম। বাংলাদেশে ভ্রমণরত বা বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকেরা ঝড়ের পূর্বপ্রস্তুতির জন্য দূতাবাস থেকে আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা পেতে step.state.gov-এ STEP-এর জন্য নিবন্ধন করুন। বড় কোনো ঝড়ের সময় STEP আমাদের জন্য আপনার বা আপনার দেওয়া জরুরি নম্বরে যোগাযোগ করা আরও সহজ করে তোলে।

নির্দেশনায় বলা হয়েছে, পরিকল্পনা তৈরি রাখুন– ফ্লাইট না পাওয়া গেলে ঝড়ের সময় কীভাবে নিরাপদ থাকবেন এবং প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখবেন। এ ধরনের পরিস্থিতি ঘটলে কী করবেন, তা নিয়ে আলোচনা করুন।

এতে বলা হয়েছে, জরুরি সরঞ্জামগুলো প্রস্তুত রাখুন। আপনার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র, প্রেসক্রিপশন অনুযায়ী নেওয়া ওষুধ এবং স্থানীয় মুদ্রার মতো গুরুত্বপূর্ণ জিনিস রাখার জন্য একটি পানিরোধী প্লাস্টিক ব্যাগ সঙ্গে রাখা ভালো।পাশাপাশি আপনার মোবাইল ফোনের জন্য বহনযোগ্য চার্জার, টর্চলাইট ও পর্যাপ্ত পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করুন।

/এসবি/