শিরোনাম

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির
ককরোচ জনতা পার্টির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস।

পোস্টে তিনি লিখেন, আমি দুপুর ১২টা থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আছি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তসহ আমাদের দাবিগুলো জানানো হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।

এর আগে, মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে ‘সংসদ চলো’ অভিযানে অংশ নেন হাজার হাজার ছাত্র–ছাত্রী। বিক্ষোভের অনুমতি না থাকার অজুহাত দেখিয়ে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এ সময় বিক্ষোভকারী ও পুলিশ-উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এদিকে, ককরোচ জনতা পার্টি জানিয়েছে, পথের বিভিন্ন স্থানে আপনাদের আটকে দেয়া হলেও শান্ত থাকুন এবং শান্তি বজায় রাখুন। ভালোবাসা ও শান্তির মাধ্যমেই আমরা জয়ী হব।

অন্যদিক, এক্সে দেওয়া এক পোস্টে দিল্লি পুলিশ জানিয়েছে, আগাম অনুমতি ছাড়া জন্তর-মন্তরের নির্ধারিত বিক্ষোভস্থল ছাড়া অন্য কোথাও বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, সমাবেশ কিংবা পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত কঠোরভাবে নিষিদ্ধ।

এতে বলা হয়েছে, দিল্লি পুলিশ সব নাগরিককে আইন মেনে চলার, অনুমতি ছাড়া কোনও জমায়েত বা মিছিলে অংশ না নেয়ার এবং জনশৃঙ্খলা, নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছে।

/এসবি/