২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা মঙ্গলবার

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা মঙ্গলবার
সিজেডএন ডেস্ক

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই)। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এদিন সকাল ১১টায় সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করবেন।
সোমবার (২০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একই সঙ্গে অন্য সময়ের মতো বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য অনুসরণীয় একটি প্যাকেজও ঘোষণা করবে সরকার।
জানা গেছে, আগামী বছরের হজযাত্রীদের বিমানভাড়া চলতি বছরের থেকে ২৪ হাজার টাকা কমছে। চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার