যুক্তরাষ্ট্র আবারও বিশ্বাসঘাতকতা করবে: পেজেশকিয়ান

সিটিজেন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর গভীর অনাস্থা প্রকাশ করেছেন। আলোচনার সময় তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র আবারও কূটনৈতিক বিশ্বাসঘাতকতা করতে পারে, ঠিক যেমনটি তারা আগেও করেছে।
পেজেশকিয়ান অভিযোগ করেন, যুদ্ধবিরতি ও আলোচনার প্রক্রিয়া চলাকালেও যুক্তরাষ্ট্র অনবরত যুদ্ধবিরতি লঙ্ঘন ও অযৌক্তিক আচরণ করে যাচ্ছে। তার মতে, মার্কিনীদের এ প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডের কারণেই তাদের মনে প্রবল সন্দেহ তৈরি হয়েছে। আলোচনার টেবিলে কূটনীতির আড়ালে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবারও হামলা চালাতে পারে।
ইরানের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, মার্কিন প্রশাসনের এমন নেতিবাচক অবস্থানই প্রমাণ করে, তারা বর্তমান আলোচনা প্রক্রিয়াকে মোটেও গুরুত্ব দিচ্ছে না। তবে এ ফোনালাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
সূত্র: এপি