মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানি জাহাজ

সিটিজেন ডেস্ক

প্রথম দফায় পাকিস্তানে যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে যাওয়ায় ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এই অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের একটি জাহাজ আটক করে মার্কিন নৌবাহিনী। তবে এর পরও হরমুজ প্রণালি অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ‘শুজা ২’ নামে জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালি অতিক্রম করছে।
জাহাজটি বন্দর আব্বাসের নিকটবর্তী শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে ভারতের কান্দলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে সামুদ্রিক বিশ্লেষণ প্রদানকারী সংস্থা মেরিনট্র্যাফিকের সামুদ্রিক ট্র্যাকিং ডেটা থেকে দেখা যায়, জাহাজটি বর্তমানে হরমুজ প্রণালিতে চলাচল করছে।
এদিকে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরে অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি তেহরানের ওপর অর্থনৈতিক চাপ তৈরি করছে বলেও জানান তিনি।
নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই অবরোধ শুধু ইরানকেই নয় দেশটির জ্বালানি ক্রেতা যেমন ভারত ও চীনের ওপরও চাপ সৃষ্টি করছে। তার মতে, এই চাপের ফলে ইরানকে আবার আলোচনার টেবিলে ফিরতে বাধ্য করা যাবে।
সূত্র: তাসনিম নিউজ, আল জাজিরা