শিরোনাম

ট্রাম্পের খাদ্য সহায়তার দাবি নিয়ে পাল্টা কটাক্ষ তেহরানের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ট্রাম্পের খাদ্য সহায়তার দাবি নিয়ে পাল্টা কটাক্ষ তেহরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির খাদ্য পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের কড়া জবাব দিয়েছেন।

বৃহস্পতিবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ভবিষ্যতে শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনবে, যা ইরান অস্বীকার করেছে।

তিনি বলেন, ‘ইরানের খাবার দরকার। তাদের ভুট্টা, গম ও সয়াবিন দরকার, আর সেগুলো শুধুমাত্র আমাদের আমেরিকান কৃষকরাই সরবরাহ করবে।

এর কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, মার্কিন প্রেসিডেন্টের দাবি নাকচ করে জবাব দিয়েছেন গালিবাফ।

তিনি লেখেন, ‘ভাবুন তো, নিজের দেশের ৪০ মিলিয়নের (৪ কোটি) বেশি নাগরিক খাদ্য সহায়তা কর্মসূচির (ফুড স্ট্যাম্প) ওপর করছে, আর সেই দেশই একটি জাতিকে ক্ষুধার্ত বলছে।

তিনি আরও বলেন, ‘এটি কোনো ঘোষণা নয়। এটি একটি পূর্বাভাস। আপনার এসএনএপির পরামর্শ নিজের কাছেই রাখুন।’

‘আমাদের সম্পদ, আমাদের পছন্দ। আপনার দেশের অপুষ্টির হারের দিকে খেয়াল রাখুন,’ যোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে ৪ কোটি ২০ লাখেরও বেশি মানুষ সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে (এসএনএপি)অংশগ্রহণ করেছিলেন। এটা সাধারণত ফুড স্ট্যাম্প প্রোগ্রাম নামে পরিচিত।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/