শিরোনাম

গাজার ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
গাজার ধ্বংসস্তূপ থেকে ২০ ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার
দক্ষিণ গাজার খান ইউনিসে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে বসে আছে এক শিশু। ছবি: আল জাজিরা

গাজা শহরের জেইতুন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২০ জন ফিলিস্তিনির দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা দল এ উদ্ধার অভিযান চালায় বলে জানিয়েছে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা। নিহতরা মূলত সেলমি ও আল-হাদ্দাদ পরিবারের সদস্য।

পুরো উপত্যকাজুড়ে বোমার আঘাতে বিধ্বস্ত হওয়া ভবনগুলোর নিচে আটকে থাকা মানুষদের দেহাবশেষ উদ্ধার করতে টানা কাজ করে যাচ্ছেন বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা। প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রচণ্ড অভাব সত্ত্বেও বিভিন্ন ধ্বংসস্তূপে অভিযান অব্যাহত রেখেছেন তারা।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার পর থেকে এখনো হাজার হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী দলের ধারণা, নিখোঁজদের অধিকাংশই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/