শিরোনাম

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২২, নিখোঁজ ৩৮৪ পর্যটক
নেপালে আকস্মিক বন্যায় ৩৮৪ পর্যটক নিখোঁজ

তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চরম বিপর্যয়ের মুখে পড়েছে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলা। আকস্মিক এ বন্যায় প্রাণহানি বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি প্রায় ৩৮৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। নিখোঁজদের মধ্যে নেপালের স্থানীয় ৯৩ জন নাগরিক থাকলেও বিদেশি পর্যটকের সংখ্যা। উদ্ধারকাজ অব্যাহত থাকায় নিহত ও নিখোঁজের এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিখোঁজদের তালিকায় সবচেয়ে উপরে রয়েছে ভারতীয় পর্যটকরা। তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিকের পাশাপাশি ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন। অর্থাৎ ভারত থেকেই ১৪২ জনের অবস্থান এখনো অনিশ্চিত। এটি উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের ওপর বাড়তি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করেছে। এর বাইরে যুক্তরাজ্যের ১২ জন, মালয়েশিয়ার ১৭ জন, দক্ষিণ আফ্রিকার ৪ জন, যুক্তরাষ্ট্রের ৩ জন এবং অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের একজন করে নাগরিক নিখোঁজদের তালিকায় রয়েছেন। তবে এখনো ১১১ জনের সঠিক পরিচয় ও জাতীয়তা শনাক্ত করা সম্ভব হয়নি।

নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দুর্ঘটনাকবলিত এলাকায় অনুসন্ধানের পাশাপাশি নিখোঁজদের সঠিক পরিচয় ও অবস্থান চিহ্নিত করতে জরুরি কাজ চলছে। বিশালসংখ্যক বিদেশি নাগরিকের সন্ধান না পাওয়ায় সংশ্লিষ্ট দেশগুলোর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগের মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। মাঠপর্যায়ের পরিস্থিতি ও অনুসন্ধান প্রক্রিয়ার ওপর ভিত্তি করে এ তালিকায় থাকা তথ্যে পরিবর্তন আসতে পারে। নতুন কোনো আপডেট মিললেই দ্রুত তা সবার সামনে তুলে ধরা হবে।

সূত্র: কাটমুণ্ডু পোস্ট

/এমএকে/