ঢাকায় আসছেন পপ তারকা ওটিলিয়া

ঢাকায় আসছেন পপ তারকা ওটিলিয়া
নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ চার বছর পর আবারও ঢাকার দর্শকদের মাতাতে বাংলাদেশে আসছেন রোমানিয়ার জনপ্রিয় পপতারকা ওটিলিয়া ব্রুমা। ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় এসে নিজের জনপ্রিয় গান ও দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মুগ্ধ করেছিলেন আন্তর্জাতিক অঙ্গনের এই তারকা। এবার দ্বিতীয়বারের মতো তার পারফর্ম ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
জানা গেছে, আগামী ২৭ নভেম্বর ইমেকার্স বাংলাদেশের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ এই সংগীত অনুষ্ঠান। অনুষ্ঠানে সরাসরি মঞ্চে পারফর্ম করবেন ওটিলিয়া। ইতিমধ্যে বাংলাদেশে আসার বিষয়টি নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন এই রোমানিয়ান তারকা।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া। সে সময় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) নকিয়া জি২১-এর উদ্বোধনী আয়োজনে লাইভ পারফর্ম করেন তিনি। তার জনপ্রিয় গান ও প্রাণবন্ত পরিবেশনায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত দর্শকরা।
২০১৪ সালে প্রকাশিত ‘বিলিয়নেরা’ গানটি ওটিলিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। গানটি প্রকাশের পর ইউরোপের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শ্রোতাদের কাছেও পৌঁছে যায় তার জনপ্রিয়তা।
‘বিলিয়নেরা’র সাফল্যের পর ওটিলিয়ার কণ্ঠে আরও বেশ কিছু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায়। আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই শিল্পী এবার ঢাকার মঞ্চে কোন কোন গান পরিবেশন করেন, সেটিই এখন দেখার অপেক্ষা।

বিয়ের অনুমতি পেতেই মোটা অঙ্ক গুনেন টেইলর সুইফট
-CznNewsLab-864536.jpg)