রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যখন দায়িত্ব নেই তখন পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভঙ্গুর অবস্থায় ছিল। এখন তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে সচেষ্ট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ‘দুষ্টের দমন, শিষ্টের পালন’ নীতি অনুসরণ করা হচ্ছে। রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়।
বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৬ মাসে এমন কোনো অপরাধ হয়নি, যা সংঘটিত হওয়ার পরপরই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি বা আইনের আওতায় আনতে পারেনি। এটাই বর্তমান সরকারের কৃতিত্ব।
তিনি বলেন, রংপুরের ঘটনা সংঘটিত হওয়ার যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। রামিসা হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রতিটি অপরাধই সরকার মোকাবিলা করতে পেরেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় নিয়ে এসে আদালতে সোপর্দ করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজের চাহিদা অনুযায়ী এই সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্যক্রম শেষ করতেও সহযোগিতা করা হয়েছে। এই স্বল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করি বোধহয় ঠিক হবে না। ইনশাআল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশ বাহিনী জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। অন্যান্য বাহিনীর আইনি কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তাদের জবাবদিহি এবং কর্মকাণ্ডের স্বচ্ছতাও নিশ্চিত করা হবে।

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কেনার চুক্তির খসড়া তৈরি: ডা. জাহেদ