শিরোনাম

ইরান ইস্যুতে ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
ইরান ইস্যুতে ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রী
কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি। ছবি: সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন। সফরে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা ও সম্ভাব্য শান্তি প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কাতারের মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হামাদ আল-মুফতাহ এক বিবৃতিতে জানান, ওয়াশিংটনে কাতারের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। তিনি শেখ মোহাম্মদকে ‘শান্তিপ্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতা’ বলেও উল্লেখ করেন।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছিল, কাতারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানে মূলত ইরানকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য সমঝোতার পথ নিয়ে আলোচনা হতে পারে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপি-কে জানিয়েছে, বৈঠকে যুক্তরাষ্ট্র-কাতার সম্পর্ক, বৈশ্বিক এলএনজি বাজার এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হবে। পাশাপাশি ইরান পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, সে বিষয়েও দুই পক্ষ মতবিনিময় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমআর/