পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সিটিজেন ডেস্ক

দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন আর হাই-ভোল্টেজ নির্বাচনের পর পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে বিজেপি সরকার। রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে চ্যালেঞ্জ জানিয়ে এবার রাজ্যের দায়িত্ব নিতে চলেছেন ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী।
তৃণমূল কংগ্রেসকে সরিয়ে রাজ্যে সরকার গঠন নিশ্চিত করার পর এবার সব নজর নবগঠিত এ মন্ত্রিসভার দিকে। বিশেষ সূত্রের খবর, প্রশাসনিক কাজে গতি আনতে এবার রাজ্যে দুজন উপ-মুখ্যমন্ত্রী নিয়োগ করতে পারে বিজেপি নেতৃত্ব। গত দুই দশকে বাংলা কোনও উপ-মুখ্যমন্ত্রী না দেখলেও, বাম আমলের শেষলগ্নে বুদ্ধদেব ভট্টাচার্য এ পদে আসীন হওয়ার পর আবারও সেই প্রথা ফিরতে চলেছে।
সূত্রের খবর, সম্ভাব্য দুই ডেপুটি সিএম পদের একটিতে থাকতে পারেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। সেক্ষেত্রে তিনিই হবেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী। এছাড়া উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব বিবেচনায় রেখে শিলিগুড়ির জয়ী প্রার্থী শঙ্কর ঘোষকেও দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো জল্পনা চলছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। ধারণা করা হচ্ছে, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যই মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন এবং দলের বিধায়কদের সম্মতিতে তা চূড়ান্ত হবে।
শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শপথ নেবে নতুন সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানকে বিজেপির শক্তি প্রদর্শনের মেগা ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব। মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নামও কালকের মধ্যেই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোয় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে।
সূত্র: এনডিটিভি

নাটকীয়তার অবসান ঘটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বিজয়