রাজধানীতে আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা ডিএমপির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আরও চারটি নতুন থানা করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শুক্রবার (৮ মে) রাজধানীর ৩০০ ফিটের পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘মোহাম্মদপুরের রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে। এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে। এটা শিগগিরিই আমরা পাশ করার চেষ্টা করছি। এছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টা চলছে। পাশাপাশি বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করবো।’
তিনি আরও বলেন, ‘আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে। আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। আদেশ পেলে ঐ এলাকায় পুলিশিং শুরু করা হবে। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপ সহ পুলিশ লাইন্স স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।’
পুলিশ ফাঁড়ি উদ্বোধন নিয়ে মো. সরওয়ার বলেন, ‘বিভিন্ন রকম সমস্যা ও চাঁদাবাজি প্রতিরোধে গত সপ্তাহে কারওয়ান বাজারে একটি পুলিশ ক্যাম্প উদ্বোধন করেছি। আজ খিলক্ষেতে পুলিশ ফাঁড়ি হয়েছে। আরও কয়েকটি এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলছে।’

রাজধানীতে বসছে আরও ১১ হাজার সিসি ক্যামেরা: ডিএমপি