শিরোনাম

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ

সিটিজেন ডেস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাঘচির ফোনালাপ
ইস্তাম্বুলে আব্বাস আরাঘচির সাথে কথা বলেছেন হাকান ফিদান। ছবি: আল জাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ফোনে সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি ও চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করেছেন। দুই দেশের শীর্ষ কূটনীতিকের এ কথোপকথনে বিশেষভাবে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকট গুরুত্ব পায়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, আলোচনার সময় আরাঘচি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, হরমুজ প্রণালি অঞ্চলে সৃষ্ট অস্থিরতা ও উত্তেজনার জন্য মার্কিন ‘আইনশৃঙ্খলাহীনতা এবং সামরিক দুঃসাহসিকতা’ দায়ী।

আরাঘচি তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে সাম্প্রতিক পরিস্থিতির সর্বশেষ তথ্যও তুলে ধরেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা ও সংঘাতের বিস্তার ঠেকাতে দুই দেশ যোগাযোগ অব্যাহত রাখবে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানের বন্দর এলাকায় যুক্তরাষ্ট্রের অবরোধ ভাঙার চেষ্টা করছিল এমন আরও দুটি ইরানি তেলবাহী ট্যাংকারকে তারা নিষ্ক্রিয় করেছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা চলমান নাজুক যুদ্ধবিরতির ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে এবং অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/