লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিন দিনের ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ২৪ মে থেকে শুরু হবে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি। যা চলবে ৪ জুন পর্যন্ত। শুক্র ও শনিবার যুক্ত থাকায় মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে। কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা।
এছাড়া, মাদ্রাসাগুলোতে আগামী ২৪ মে থেকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে। যা চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে টানা ২১ দিনের ছুটি পাবে মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি অফিসে কর্মরতদের উপস্থিত থাকতে হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আগামী বাজেটে শিক্ষায় বরাদ্দ বাড়াবে সরকার: মন্ত্রী