শিরোনাম

ড. ইউনূসের দেশবিরোধী চুক্তি বাতিলের ঢাবিতে মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসের দেশবিরোধী চুক্তি বাতিলের ঢাবিতে মশাল মিছিল
সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে সই হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুক্রবার রাতে মশাল মিছিল বের করা হয়। ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্রজোট।

শুক্রবার (৮ মে) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে হওয়া ওই চুক্তিকে দেশবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বের করা হয় মশাল মিছিল। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা ওই চুক্তির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীরা।

/বিবি/