গাজায় বিদেশি সেনা মোতায়েনে ঘাঁটি প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

সিটিজেন জার্নাল ডেস্ক

গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের প্রস্তুতির অংশ হিসেবে এর সীমান্ত এলাকায় মার্কিন সামরিক তৎপরতা বহুগুণ বেড়ে গেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালা জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ফিলিস্তিনি এ ছিটমহলে প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন বিদেশি সৈন্য মোতায়েনে যুক্তরাষ্ট্রকে সম্মতি দিয়েছে।
এর আগে সুনির্দিষ্ট কোনো সংখ্যা না জানিয়ে মাত্র কয়েক ডজন বিদেশি সামরিক কর্মীকে গাজায় ঢোকার অনুমতির কথা বলেছিল ইসরায়েল। অথচ আগস্টেও নেতানিয়াহু গাজায় আন্তর্জাতিক বাহিনী প্রবেশের অনুমোদনের খবর সরাসরি অস্বীকার করেছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত বহুজাতিক বাহিনীতে যোগ দিতে ওয়াশিংটনের কাছে আগ্রহ দেখিয়েছে ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা ও আলবেনিয়া। এর মধ্যে কাজাখস্তান লজিস্টিক ও চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছে, আর কসোভো প্রস্তাব করেছে নিরাপত্তা ও পুলিশি কাজে ভূমিকা রাখার। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার অংশ হিসেবে কয়েক মাস আগেই এ বাহিনী গঠনের বিষয়টি সামনে আসে। তবে ইসরায়েলি বাধার কারণে তা এতদিন থমকে ছিল। ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় ট্রাম্প প্রশাসনের ওপর মার্কিন কর্মকর্তাদের চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা বলেন, এটা অকল্পনীয় নয় যে গাজা ডিভিশন এবং সাউদার্ন কমান্ড একদিন ঘুম থেকে উঠে দেখবে, গাজা ডিভিশনের চেয়েও বড় একটি আন্তর্জাতিক বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। তিনি আরও যোগ করেন, ইসরায়েলকে বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে, যেগুলোর বাস্তব ক্ষেত্রে প্রভাব পড়তে পারে।
সীমান্ত এলাকা ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহ ধরে মার্কিন সেনাদের সঙ্গে বিদেশি কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর সাউদার্ন ব্রিগেডের আওতাধীন একটি ঘাঁটিকে সুরক্ষিত মার্কিন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। সেখানে দিনরাত পাহারা দিচ্ছে সশস্ত্র মার্কিন সেনারা, বসানো হয়েছে নিরাপত্তা চৌকি ও নজরদারি সরঞ্জাম। ঘাঁটিটিতে সাঁজোয়া যান, ট্রাক, মেশিনগান যুক্ত গাড়ি ও জরুরি চিকিৎসার যানবাহন আনা হয়েছে।
অন্যদিকে, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে একটি নতুন শহর তৈরির কাজ চলছে। কঠোর ইসরায়েলি তল্লাশি পার হয়ে আসা হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে প্রাথমিকভাবে সেখানে রাখার পরিকল্পনা রয়েছে। তাদের নিরাপত্তার দায়িত্বেই থাকবে এ আন্তর্জাতিক বাহিনী।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পৌনে দুই লাখের বেশি মানুষ। ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও ১ হাজার ৬০২ জনের। এমন পরিস্থিতিতে খাবার, ওষুধ ও ত্রাণ সামগ্রী আটকে রেখে প্রায় ২৪ লাখ বাসিন্দাকে চরম মানবিক সংকটের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির প্রধান ৩ কারণ জানালেন ট্রাম্প

-CznNewsLab-d7eff9.jpg)