ইসরায়েলে যৌথ হামলার পরিকল্পনা করছে ইরান

সিজেডএন ডেস্ক

ইসরায়েলের ওপর নতুন করে বড় ধরনের সমন্বিত হামলার পরিকল্পনা করছে ইরান। এককভাবে নয়, এ অভিযানে তাদের সঙ্গে সরাসরি যুক্ত করা হচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থি মিলিশিয়া দলগুলোকে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের রবিবার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ইসরায়েলের সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তেহরানের এ কৌশলগত পরিকল্পনার কথা জানতে পেরেছেন।
প্রতিবেদনে ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার প্রেক্ষাপট স্মরণ করিয়ে দেওয়া হয়। ওই সময় গাজা থেকে হামাস সম্পূর্ণ নিজস্ব পরিকল্পনায় ইসরায়েলে হামলা চালিয়েছিল। সে সময় তারা ইরান বা হিজবুল্লাহকে অভিযানের ব্যাপারে আগাম কিছুই জানায়নি। ফলে একযোগে আক্রমণ চালানোর সুযোগ ছিল না। তবে ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা এবার ধারণা করছেন, আগের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এখন সব পক্ষকে একসঙ্গে নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে তেহরান।
আরব সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে জেরুজালেম পোস্ট আরও জানায়, মধ্যপ্রাচ্যে একযোগে একাধিক ফ্রন্ট চালু করাই এখন ইরানের মূল কৌশল। অর্থাৎ সবদিক থেকে একসঙ্গে ইসরায়েলের ওপর চাপ তৈরি করা হবে, যাতে তাদের প্রতিরোধব্যবস্থা ভেঙে পড়ে। এ পরিকল্পনা বাস্তবে রূপ দিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিশেষ শাখা কুর্দস ফোর্স-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্প্রতি হিজবুল্লাহ, হুতি ও ইরাকি মিলিশিয়ার সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পুরো অঞ্চলে সংঘাত আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিশদ আলোচনা হয়েছে।
সূত্র: জেরুজালেম পোস্ট

নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল