ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়েছে: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়িয়ে দেবে এমন উদ্বেগ নাকচ করে দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইসরায়েল এবং এই অঞ্চলের উপসাগরীয় মিত্ররা ইরানের কাছ থেকে ভালোভাবে সুরক্ষিত আছে। সংঘাত আরও বাড়ানোর কোনো প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমানে পরিস্থিতি বজায় রাখছি। তিনি দাবি করেন, ইরানের সামরিক শক্তি ও নেতৃত্ব ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে দীর্ঘমেয়াদি সমাধান চান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাতে প্রস্তুত। তবে, এই মুহূর্তে সামরিক পদক্ষেপ নেওয়া খুব একটা প্রয়োজনীয় বলে মনে হচ্ছে না।’
বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উপস্থিত ছিলেন।
এদিকে, বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে তাদের কথা হয়েছে। তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেন।
‘আমরা এই সংঘাতের সমাপ্তির দিকে গতি দেখতে পাচ্ছি। আমার মনে হয়, এটি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে,’ বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে আলোচনা নিয়ে প্রায়ই অতিরঞ্জিত দাবি করেন। প্রায় নয় মাস দীর্ঘ এই যুদ্ধ চলাকালীন কয়েক ডজন বার বলেছেন যে একটি চূড়ান্ত শান্তি চুক্তি আসন্ন।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর পাল্টা হামলা শুরু করে তেহরান। পরে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এই জলপথ দিয়ে তেল, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য পরিবহণ করা হয়।
সূত্র: আল জাজিরা, দ্য গার্ডিয়ান

মৃত্যুর পর স্বর্গে যেতে চান ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির প্রধান ৩ কারণ জানালেন ট্রাম্প