শহিদ নূর হোসেন দিবস আজ

শহিদ নূর হোসেন দিবস আজ
সিটিজেন জার্নাল ডেস্ক

আজ ১০ নভেম্বর, শহিদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে স্বৈরাচার এরশাদ বিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় পুলিশের ছোড়া গুলিতে শহিদ হন যুবলীগ নেতা নূর হোসেন।
আন্দোলন চলাকালে তার বুকে-পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ লেখা ছিলো। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। এরপর থেকে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।
এদিকে জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করবে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের জাতির উদ্দেশে ভাষণ দিয়ে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দেন। এই ঘটনার স্মরণে প্রতি বছর দিবসটি পালন করে আসছে দলটি।
১৯৮৭ সালের ১০ নভেম্বর আন্দোলনে নূর হোসেন ছাড়াও যুবলীগের আরেক নেতা নূরুল হুদা বাবুল এবং কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটো শহীদ হন। নূর হোসেনের এই আত্মদান স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনে নতুন মাত্রা যোগ করে। এরই ধারাবাহিকতায় আন্দোলন আরও বেগবান হয়। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ব্যাপক গণআন্দোলনের মুখে স্বৈরশাসক এরশাদের পদত্যাগ করতে বাধ্য হন। এর মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়।

জুমার খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি