মার্কিন-ইসরায়েল সংঘাত নিয়ে মোজতবা খামেনির নতুন নির্দেশ

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন-ইসরায়েল সংঘাত নিয়ে মোজতবা খামেনির নতুন নির্দেশ
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা অনিশ্চিত এবং থমথমে সম্পর্কের অবসান ঘটানোর জন্য কড়া নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্ক এক অদ্ভুত স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছিল, যাকে এতদিন ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে বর্ণনা করা হতো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক হামলার হুমকি দেওয়ার পরই মূলত এ কড়া অবস্থান নেয় ইরান। এ হুমকির পর তেহরান তাদের কূটনৈতিক তৎপরতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

তবে কঠিন বার্তা দেওয়ার পাশাপাশি আলোচনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না ইরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানিয়েছেন, ‘আমরা মর্যাদা বজায় রেখে আলোচনা করতে পারি এবং মর্যাদার সঙ্গেই বিষয়টির নিষ্পত্তি করতে পারি।’

বিশ্লেষকদের মতে, একদিকে সর্বোচ্চ নেতার কঠোর নির্দেশনা এবং অন্যদিকে আলোচনার সদিচ্ছা- সব মিলিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান এ উত্তেজনাকর পরিস্থিতিতে ইরান এখন বেশ সতর্ক ও কৌশলী পদক্ষেপ নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/