হুমকি ও চাপের কাছে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

সিটিজেন জার্নাল ডেস্ক

আলোচনা ও সংলাপে বসতে ইরান প্রস্তুত থাকলেও কোনো ধরনের হুমকি, চাপ কিংবা জবরদস্তির কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যেকোনো আলোচনা হতে হবে ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে।
রবিবার (৯ নভেম্বর) ইরান মিল্ক ইন্ডাস্ট্রিজ কোম্পানি (পেগাহ)-এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পেজেশকিয়ান বলেন, ইরানের শত্রু হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটির ওপর আঘাত হানার চেষ্টা করছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা হোসেইনি খামেনি এমন এক পরিস্থিতির অবসান ঘটানোর নির্দেশ দিয়েছেন, যেখানে দেশটি যুদ্ধও করছে না, আবার শান্তিতেও নেই।
তিনি আরও বলেন, ‘আমরা আত্মসম্মান বজায় রেখে আলোচনা করতে চাই। আমরা সংলাপে বিশ্বাসী। আলোচনার মাধ্যমে নিজেদের অধিকার আদায় সম্ভব হলে যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। তবে কোনো শক্তি প্রদর্শন বা হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না।’
গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, ন্যায়বিচার, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে চায় তেহরান। নিজেদের ন্যায্য অধিকার আদায়ে ইরান আলোচনায় বিশ্বাসী হলেও বলপ্রয়োগের কাছে মাথা নত করবে না।
এদিকে, চলমান সংকট নিরসনে ইরানের দেওয়া দুই দিনের প্রস্তাব এখনো বহাল রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে নিলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৪৮ ঘণ্টার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব।
ইরানি বার্তা সংস্থা আইএসএনএর বরাত দিয়ে জানা গেছে, বাঘাই তেহরানের এই প্রস্তাবকে সংকট সমাধানের জন্য সবচেয়ে যুক্তিসংগত পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্র ইরানের শর্তে সাড়া দিলে ওই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
সূত্র: এএনআই, আইএসএনএ