কোরবানির চামড়া কিনতে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৬, ২২: ৩৩

কোরবানির পশুর কাঁচা চামড়া। ফাইল ছবি
ঈদুল আজহার আগে চামড়া ব্যবসায়ীদের কোরবানির পশুর কাঁচা চামড়া কেনা ও সংরক্ষণে বিশেষ ঋণ দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে চামড়া খাতের পুরোনো ঋণখেলাপিদের জন্য কিস্তি আদায়ে শর্ত শিথিল করা হয়েছে, যাতে তারা নতুন করে ঋণ নিয়ে চামড়া কিনতে পারেন।
আজ মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, যেসব চামড়া ব্যবসায়ীর আগে পুনঃ তফসিল করা ঋণ আছে, তাদের ক্ষেত্রে নতুন ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে। সাধারণত পুনঃ তফসিল করা ঋণের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ কিস্তি বা ‘কম্প্রোমাইজড অ্যামাউন্ট’ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকে। তবে কোরবানির চামড়া কেনার স্বার্থে এই কিস্তি আদায়ের বাধ্যবাধকতা আগামী ৩০ জুন পর্যন্ত শিথিল করা হয়েছে। ফলে খেলাপি বা পুরোনো ঋণ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা চামড়া কেনার জন্য নতুন মূলধনি ঋণ পাওয়ার সুযোগ পাবেন।
সেই সঙ্গে কোরবানির পশুর কাঁচা চামড়া কিনতে ঋণ বিতরণের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবারের নির্ধারণ করা লক্ষ্যমাত্রা ও বিতরণকৃত ঋণের তথ্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ব্যাংককে জানাতে বলা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, ‘চামড়া শিল্প দেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত। এই খাতের বড় অংশের কাঁচামাল আসে ঈদুল আজহার সময় কোরবানির পশুর চামড়া থেকে। তাই এই সময় ব্যবসায়ীদের হাতে পর্যাপ্ত অর্থ থাকাটা খুবই জরুরি। এতে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রিসহ সকল কাজ ঠিকভাবে করা সম্ভব হবে।’

/এমআর/