শিরোনাম

ট্রাম্পের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত পরাজয়’: নিরাপত্তা বিশেষজ্ঞ

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত পরাজয়’: নিরাপত্তা বিশেষজ্ঞ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে উল্লেখ করেছেন জার্মানির নিরাপত্তা বিশেষজ্ঞরা।

মিউনিখের সামরিক বিশ্ববিদ্যালয় বুন্দেসভেয়ারের অধ্যাপক কার্লো মাসালার মতে, এই চুক্তিটি ট্রাম্প প্রশাসনের জন্য একটি ‘কৌশলগত পরাজয়’।

সংবাদপত্র ডাই ভেল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই চুক্তির ফলে তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায় করতে পারবে। এটি বিশ্ব বাণিজ্যের ওপর তেহরানের নিয়ন্ত্রণকে যুদ্ধের আগের অবস্থানের চেয়েও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।

অধ্যাপক মাসালা বলেন, ‘এখন যা অর্জিত হয়েছে, তা যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত পরাজয়ের মতোই দেখাচ্ছে। ইরানের ১০ দফা পরিকল্পনায় এখনও হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল প্রদানের শর্ত রয়েছে। সেই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।’

তিনি আরও দাবি করেন, পরিকল্পনার ফারসি সংস্করণে যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের দাবির বিষয়ে ছাড় দেওয়ার বিষয়ও রয়েছে। যদিও ওয়াশিংটনের মূল অবস্থান ছিল এটি সম্পূর্ণভাবে বন্ধ করা।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/