শিরোনাম

যুদ্ধবিরতি হলেও সংঘাতের ভয়াবহতা ভুলে যাওয়া যাবে না: সানজেস

সিটিজেন ডেস্ক
যুদ্ধবিরতি হলেও সংঘাতের ভয়াবহতা ভুলে যাওয়া যাবে না: সানজেস
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস। ছবি: সংগৃহীত

বিশ্বে আগুন লাগিয়ে পরে এক বালতি পানি নিয়ে এলে আমরা তাদের প্রশংসা করব না বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানজেস।

যুদ্ধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধবিরতি ‘ভালো খবর’ হলেও এর মাধ্যমে সংঘাতের ভয়াবহতা ভুলে যাওয়া যাবে না।

সানজেস বলেন, ‘যুদ্ধবিরতি সবসময়ই ভালো খবর, বিশেষ করে যদি তা ন্যায্য ও স্থায়ী শান্তির দিকে নিয়ে যায়। কিন্তু এই ক্ষণিকের স্বস্তি আমাদের বিশৃঙ্খলা, ধ্বংসযজ্ঞ এবং হারানো জীবন ভুলিয়ে দিতে পারে না।’

তিনি আরও বলেন, যারা সংঘাত সৃষ্টি করে পরে নিজেকে শান্তির পক্ষ হিসেবে উপস্থাপন করে, তাদের প্রতি স্পেন সরকার কোনো ধরনের প্রশংসা দেখাবে না।

তার ভাষায়, ‘যারা বিশ্বে আগুন লাগিয়েছে, তারা শুধু এক বালতি নিয়ে হাজির হলেই আমরা তাদের সাধুবাদ জানাব না।’

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, ‘এখন যা প্রয়োজন সেটা হলো– কূটনীতি, আন্তর্জাতিক আইন এবং স্থায়ী শান্তি।’

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/