পেট্রোল গায়েবের ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব করা উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপির সদস্যসচিব হাফেজ আজিজুল হককে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় অবস্থিত মেসার্স সোয়াদ ফিলিং স্টেশন। এটির মালিক গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব হাফেজ আজিজুল হক।
মঙ্গলবার (৭ এপ্রিল) ময়মনসিংহ জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন। অভিযানে দেখা যায়, সরকারি হিসাবের তুলনায় স্টেশনে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল কম রয়েছে। এই বিপুল পরিমাণ জ্বালানি তেলের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।
পেট্রোল গায়েবের ঘটনায় এদিন রাতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে গৌরীপুর থানায় একটি মামলা করা হয়েছে। এই মামলায় ইতোমধ্যেই ফিলিং স্টেশনের ম্যানেজার জলিল হোসেন রিফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।