শিরোনাম

ইন্টারনেটের গতি ৩ দিন কম থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেটের গতি ৩ দিন কম থাকতে পারে
ছবি: সংগৃহীত

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল এসএমডব্লিউ-ফাইভে (সি-এমই-ডব্লিউই-৫) রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী কয়েক দিন আন্তর্জাতিক ইন্টারনেট সেবায় সাময়িক চাপ তৈরি হতে পারে। এর ফলে ব্যবহারকারীরা ধীরগতির ইন্টারনেট কিংবা সংযোগে বিঘ্নের মুখে পড়তে পারেন।

বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) জানায়, ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় সিঙ্গাপুরমুখী আন্তর্জাতিক সার্কিটগুলো আংশিকভাবে প্রভাবিত হতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়কালে বিকল্প সংযোগ সচল রাখা হবে। কক্সবাজারে অবস্থিত দেশের প্রথম সাবমেরিন কেবল এসএমডব্লিউ-৪ (সি-এমই-ডব্লিউই-৪) ব্যবহার করে আন্তর্জাতিক সংযোগ চালু রাখা হবে, যাতে সেবা স্বাভাবিক রাখা সম্ভব হয়।

বিএসসিপিএলসি জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে দ্রুতই পূর্ণাঙ্গ সেবা পুনরায় চালু করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

/এসএ/