শিরোনাম

তেহরানের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালানোর প্রচেষ্টায় ব্যর্থ ট্রাম্প

সিটিজেন ডেস্ক
তেহরানের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালানোর প্রচেষ্টায় ব্যর্থ ট্রাম্প
ইরানের রাস্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিলবোর্ড। ছবি: আল জাজিরা

তেহরানের নেতৃত্বের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালানোর চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছে ইরান।

দেশটির সংস্কারপন্থী নীতিবিষয়ক সর্বোচ্চ পরিষদের সদস্য হাসান রাসুলি সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানি কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছেন ট্রাম্প। তার মতে, কর্মকর্তাদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করে মার্কিন-ইসরায়েলি বাহিনী ‘একটিও গুলি না চালিয়ে বিজয় অর্জনের চেষ্টা করছে’।

তবে বিশ্বের কাছে তেরান ‘একটি সুসংহত, ঐক্যবদ্ধ এবং আত্মরক্ষায় প্রস্তুত ইরানের’ ভাবমূর্তি তুলে ধরতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেন রাসুলি। একইসঙ্গে তিনি দাবি করেন, আগ্রাসন চালিয়েও প্রতিপক্ষ তাদের পূর্বনির্ধারিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/