আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ভারত

সিটিজেন ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে ভারত।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ওডিশা উপকূলে দেশটির প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং বিমানবাহিনীর যৌথ তত্ত্বাবধানে এ পরীক্ষা চালানো হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘ট্যাকটিক্যাল অ্যাডভান্সড রেঞ্জ অগমেন্টেশন’ নামে পরিচিত এই ব্যবস্থার প্রথম ফ্লাইট ট্রায়াল সফল হয়েছে। এটি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ক্ষেপণাস্ত্রটি সাধারণ বোমাকেও অত্যন্ত নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপ দিতে পারে।
দেশটির প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, পরীক্ষিত ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে অগ্নি-৬ নামে ঘোষণা করা হয়নি, তবে এটি আইসিবিএম শ্রেণির। এর পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার কাছে আইসিবিএম ক্ষেপণাস্ত্র আছে। এদের অনেকগুলো ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার। ভারত এ সক্ষমতা পুরোপুরি অর্জন করতে পারলে বিশ্বের প্রায় সব অঞ্চল তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের যুগে তুরস্ক