শিরোনাম

বিএনপির ৩ যুব সংগঠনের মতবিনিময় সভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ৩ যুব সংগঠনের মতবিনিময় সভা আজ, থাকবেন প্রধানমন্ত্রী
কোলাজ: সিটিজেন জার্নাল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা এবং মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৯ মে) বেলা ১২টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এর আগে, গতকাল শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময়সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর দেশের তৃণমূল নেতাদের সঙ্গে আজ প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ে অন্তঃকোন্দল এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে তৃণমূল নেতাদের দিকনির্দেশনা প্রদান করবেন তিনি।

/এফআর/