গাজীপুরে একই পরিবারের ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া প্রবাসীর স্ত্রী-সন্তানসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৮ মে) রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, ওই প্রবাসীর নাম মনির হোসেন। নিহতের মধ্যে রয়েছেন তার স্ত্রী, তিন সন্তান ও শ্যালক। শুক্রবার গভীর রাতে কোনো এক সময় তাদের জবাই করে হত্যা করা হয়। সকালে এলাকাবাসী বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় লাশগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

পাবনায় আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার