লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর তুমুল লড়াই, নিহত ১৬

সিটিজেন ডেস্ক

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যে শুক্রবার দুই পক্ষই বড় ধরনের হামলা চালিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে যুক্ত ৮৫টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় চার শিশুসহ অন্তত ১৬ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, শুক্রবার দক্ষিণাঞ্চলে একাধিক স্থানে এবং বেকা উপত্যকার পূর্বে নবি শেইত এলাকায় দুটি বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে শুক্রবার ২৬টি হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। এপ্রিলের মাঝামাঝি ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি নাজুক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়। এরপর গতকাল ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে চালানো হামলাটিই ছিল প্রথমবার যখন তারা প্রকাশ্যে সীমান্তপারে হামলার দায় স্বীকার করেছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার বিকালে তারা নাহারিয়া শহরের দক্ষিণে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এছাড়া দেশটির মেরন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে বলে জানায় গোষ্ঠিটি।
তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এই হামলা প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় এসে পড়েছে।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি বৃদ্ধির পরও হামলার ঘটনা ঘটছে। ইসরায়েলি বাহিনী এবং হিজবুল্লাহ উভয়ই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
সূত্র: সিএনএন

ইসরায়েলি হামলায় লেবানন অর্ধেকের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত