আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে গ্রেপ্তার ৪১

সিটিজেন ডেস্ক

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠীর ৪১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে বাহরাইন। শনিবার (৯ মে) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিএনএর বরাতে এ অভিযানের খবর নিশ্চিত করেছে। মূলত গোয়েন্দা প্রতিবেদন এবং বিদেশি হস্তক্ষেপ ও গুপ্তচরবৃত্তির অভিযোগে সরকারি কৌঁসুলিদের দীর্ঘ তদন্তের পর এ পদক্ষেপ নিয়েছে বাহরাইন।
বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশ আইআরজিসি সঙ্গে জড়িত বা আইন লঙ্ঘনকারী কাজে লিপ্ত অন্যান্য সন্দেহভাজনদের খুঁজে বের করতে তল্লাশি ও তদন্ত অভিযান অব্যাহত রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে যে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে, বাহরাইনের এ গ্রেপ্তার অভিযানকে তারই অংশ হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, ওই হামলার জবাবে তেহরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর পাল্টা আক্রমণ এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিয়েছিল।
যদিও পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। পরবর্তীতে ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা ছাড়াই এ যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি করায় বর্তমানে কূটনীতির মাধ্যমে সংকট নিরসনের একটি নতুন পথ তৈরি হয়েছে। এ স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার মধ্যেই বাহরাইন তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর অবস্থান নিল।
সূত্র: আনাদোলু এজেন্সি

সৌদি বিমানঘাঁটি ও বাহরাইনে মার্কিন নৌবহরে ইরানের হামলা