শিরোনাম

মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবতার আলোকে দেখার পক্ষে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
মার্কিন বাণিজ্য চুক্তি বাস্তবতার আলোকে দেখার পক্ষে জামায়াত আমির
জাপান থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিকে বাস্তবতার আলোকে দেখার কথা বলেছেন বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এইটাই একমাত্র চুক্তি নয়, এইরকম আরো বহু চুক্তি আছে। আমরা বাস্তবতার আলোকে দেখার পক্ষে।

শনিবার (৯ মে) দুপুরে জাপান থেকে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন জামায়াত আমির।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ৩ দিন আগে ৯ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে, যা নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা আসছে। চুক্তিতে ১৩১টি শর্ত বাংলাদেশকে মানতে হবে। এরইমধ্যে সরকার যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের উরোজাহাজ কেনাসহ বিভিন্ন পণ্য আমদানির চুক্তি করেছে।

বাণিজ্য চুক্তি করার সময় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি দাবি করেছেন, বিএনপি ও জামায়াতে ইসলামের সম্মতিতে এই চুক্তি হয়েছে।

/এফসি/