চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মারসা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম রেহেনা বেগম (৬০)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা বদিউল আলমের স্ত্রী। তবে নিহত অন্য দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মারসা পরিবহনের বাস দুটির মধ্যে একটি চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছিল। অন্যটি কক্সবাজার থেকে যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা আসছিল। পথে চুনতি এলাকায় বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই রেহেনা বেগমের মৃত্যু হয়। আহত হন আরও ২০-২৫ জন যাত্রী।
আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে দ্রুত উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ খান বলেন, ‘খবর পয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থলে থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। বাকিদের স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরেছি, বেপরোয়া গতির কারণে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন ঘটনাস্থলে এবং দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এপ্রিলে ৫০৪ দুর্ঘটনায় নিহত ৪৩৪