২০ বছরে নষ্ট হয়েছে একটি জেনারেশন: বিএমইউ উপাচার্য

নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস, বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশনকে নষ্ট করে দিয়েছে। তাই আমাদের প্রাইমারি লেভেল থেকে শিশুদের শিক্ষা দিতে হবে, কীভাবে বড়দের সঙ্গে মিশতে হবে। চরাঞ্চলের অবহেলিত জনপদের জন্য স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি বলেন, নরসিংদীর সব সমস্যা পর্যায়ক্রমে দূর করার হবে। বিশেষ করে চরাঞ্চলগুলোর সমস্যা আগে নির্মূল করব। গাড়ি নিয়ে আমরা যেনো চরাঞ্চলে যেতে পারি সেই জন্য খুব তারাতাড়ি সেতু ও রাস্তা নির্মাণ করা হবে। অতীতে অনেক সহিংসতা হয়েছে। আমরা এসব আর দেখতে চাই না। সেই জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার।
করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউনিয়ন পরিসদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. কাইয়ুম সরকার প্রমুখ।
পরে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।