বিশ্ব অর্থনীতিকে ‘জিম্মি’ করতে পারে না ইরান: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

সিটিজেন ডেস্ক

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে ইরান যাতে ‘বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে’ না পারে, সেজন্য দেশটির ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাজ্য।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানির বড় একটি অংশ সরবরাহ করা হয় গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে। এ পথে যেকোনো বিঘ্ন ঘটলে বৈশ্বিক অর্থনীতিতে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে।
কুপার জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা সফল করতে ব্রিটিশ সরকার কাজ করছে।
ব্রিটিশ কর্মকর্তারা বারবার সতর্ক করে বলছেন, হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অচলাবস্থা জ্বালানির দাম বাড়িয়ে দিতে পারে এবং বিশ্ববাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই

ইরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প