‘আইন-শৃঙ্খলা বজায় রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ’

নিজস্ব প্রতিবেদক

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সারাদেশে ব্যাপক ও সমন্বিত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক উদ্ধারে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, অপরাধ দমনে সড়ক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। দিন-রাত টহল জোরদার করা হয়েছে। এছাড়া চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে দৃশ্যমান পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডে কার্যক্রমের মাধ্যমে জনসম্পৃক্ততা বাড়ানো হয়েছে। যাতে আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
তিনি, অপরাধ দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহায়তা করছে। এছাড়া দেশ-বিদেশে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেস ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) ব্যবহার করে মামলা ও অপরাধ সংক্রান্ত তথ্য সংরক্ষণ করা হচ্ছে। যা তদন্ত কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে।

কোস্ট গার্ডকে যুগোপযোগী বাহিনী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী