হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার ইরানের আছে: রাশিয়া

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ এবং নৌ চলাচল সীমিত করার পূর্ণ অধিকার ইরানের আছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া। একইসঙ্গে পশ্চিমা দেশগুলো ভণ্ডামি করছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাদের কর্মকাণ্ডকে জলদস্যুতার সঙ্গে তুলনা করেছেন।
নেবেনজিয়া বলেন, ‘এমনভাবে ইরানের ওপর সম্পূর্ণ দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, যেন ইরানই প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালিয়েছে।’
‘যুদ্ধকালীন সময়ে, আক্রমণের শিকার কোনো উপকূলীয় রাষ্ট্র নিরাপত্তার উদ্দেশ্যে তার নিজস্ব জলসীমায় নৌচলাচল সীমিত করতে পারে,’ যোগ করেন তিনি।
এ সময় নেবেনজিয়া পশ্চিমা রাষ্ট্রগুলোকে জলদস্যুদের সঙ্গে তুলনা করেন এবং কৃষ্ণ সাগরে রুশ বাণিজ্যিক জাহাজের ওপর ইউক্রেনের হামলায় সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করেন।
তিনি বলেন, জলদস্যুরা যেমন তাদের জাহাজে খুলি ও হাড়ের চিহ্ন আঁকা কালো পতাকা ওড়ায়, তেমনি পশ্চিমা দেশগুলোও একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপের মাধ্যমে তাদের বেআইনি কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।
সূত্র: আল জাজিরা

জাতিসংঘ সমুদ্র আইন মানতে ‘বাধ্য নয়’ ইরান: রাষ্ট্রদূত