শিরোনাম

আসছে লম্বা ছুটির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
আসছে লম্বা ছুটির সুযোগ
ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হয়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ঢাকা থেকে লাখো মানুষ ছুটে যাচ্ছেন গ্রামে। ছবি: সিটিজেন ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আসছে সুখবর। সাপ্তাহিক ছুটি ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে টানা ৯ দিনের অবকাশ পেতে পারেন অনেকে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ৬ দিন ঈদের ছুটি হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ২৬ এবং ৩১ মে এই দুই দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে ছুটির আনন্দ আরও দীর্ঘ হতে পারে সাপ্তাহিক ছুটির কারণে। ২২ ও ২৩ মে (শুক্রবার ও শনিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি। মাঝের দুই দিনের দাপ্তরিক কাজ বিশেষ ব্যবস্থায় সমন্বয় করা হলে মোট ছুটির পরিমাণ দাঁড়াতে পারে টানা ৯ দিনে।

এদিকে, আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে পরদিন ২৭ মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সাধারণত, মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে পবিত্র ঈদ পালিত হয়। সেই অনুযায়ী আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

/এসবি/