দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

সারাদেশে ২০ এপ্রিল থেকে শিশুদের হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমে গেছে। আশা করছি, দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা নতুন বছরে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি। আজকে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, জুন মাসের মধ্যে হেলথ কার্ডও দেওয়া হবে। জনগণের কল্যাণে কৃষিঋণ মওকুফ, দুস্থদের জন্য বরাদ্দ, টিআর-কাবিখা, খাল খননসহ নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে হামের প্রাদুর্ভাব রোধে ৩০টি উপজেলা ও সিটি কর্পোরেশনে হামের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে হামের বিস্তার রোধে আমরা সক্ষম হয়েছি এবং মৃত্যু হারও কমে গেছে। আশা করছি,আগামী দুই সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে চলে আসবে।
এর আগে, উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে স্বাস্থ্যমন্ত্রী, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।