নায়িকা তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি

নায়িকা তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি
বিনোদন ডেস্ক

সম্প্রতি ভারতীয় অভিনয়শিল্পীদের বাড়িতে হামলার ঘটনা বাড়ছে। সালমান খান থেকে শুরু করে দিশা পাটানি, অনেকের বাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বাসভবনে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তামিলনাড়ু পুলিশের কন্ট্রোল রুমে আসা একের পর এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়েছে।
ইমেইলে দাবি করা হয়, অভিনেত্রীর চেন্নাইয়ের বাড়িতে শক্তিশালী বোমা রাখা হয়েছে। যেকোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। ঘটনা জানাজানি হওয়ার পর তৃষার ভক্ত ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দ্রুত তৃষার চেন্নাইয়ের বাড়িতে পুলিশ ও বোম ডিসপোজাল স্কোয়াডের (বিডিডিএস) একটি বিশেষ দল পাঠানো হয়। সঙ্গে নেওয়া হয় স্নিফার ডগ।
তবে পুরো বাড়ি এবং এর আশপাশ এলাকায় কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েও সেখানে কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পুলিশ নিশ্চিত করে যে, এটি একটি ভুয়া হুমকি বা ‘হকস’ কল ছিল।
এর আগে ২০২৫ সালের ২ অক্টোবর রাতেও ঠিক একইভাবে তৃষার বাড়িতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। সে সময় তল্লাশিতেও কিছুই পাওয়া যায়নি।
যদিও একই অভিনেত্রীকে কেন বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ পুলিশ প্রশাসনও। ইমেইল প্রেরণকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে সাইবার ক্রাইম বিভাগ।
বর্তমানে ক্যারিয়ারে ব্যস্ততম সময় পার করছেন অভিনেত্রী তৃষা। মেগাস্টার চিরঞ্জীবীর বিপরীতে ‘বিশ্বম্ভরা’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। দর্শকদের মাঝেও সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে।
সূত্র: এনডিটিভি